#তোমার কান্না যেন আবেগে জড়ানো

 

তোমার কান্না

যেন আবেগে জড়ানো

দু’ চোখে ছড়ানো পান্না।

তাই নিয়ে মালা গাঁথি

কিছুতো বুঝি না

কিছুতো খুঁজি না

তবুও করি যে মাতামাতি ।।

আহা জোছনা মাখানো তোমার হাসি

যেন ফুলের রাশি হয় না বাসি

গন্ধ ছড়ালো স্বপ্নে ভরালো

মনকে জড়ালো রাতারাতি ।।

তোমার রূপের তুলনা তুমিতো নিজে

তাইতো তুলনা কোন খুঁজি নি যে।

আহা ময়ূরী ময়ূরী তোমার চলা

তোমার কথা বলা ঐ ছলা কলা

মুগ্ধ করেছে ছন্দে ভরেছে

মনকে করেছে চির সাথী।।

★★★★★

# মান্না দে। 

মন্তব্যসমূহ

প্রথম স্বাস্থ্য

#রাখেনি আমায় কেউ তোর মত করে